বেআইনি পোস্ট মুছতে বাধ্য ফেসবুক
ফেসবুক এবং অনুরূপ অ্যাপস ও ওয়েবসাইটগুলোকে বেআইনি পোস্ট নামিয়ে নেওয়ার নির্দেশনা প্রতিপালনের নির্দেশ দিয়েছে ইউরোপিয় ইউনিয়নেরর সর্বোচ্চ আদালত। নামিয়ে ফেলতে নির্দেশ দেওয়া কোনো পোস্ট যেন বিশ্বজুড়ে কোথাও দেখা না যায় সে বিষয়ে এই যুগান্তকারী রায় দেয়া হয়েছে। একই সঙ্গে আদালতের রায় নিয়ে আপিলের সুযোগও থাকছে না এই রায়ে।
অস্ট্রেলিয়ার রাজনীতিক ইভা গ্লাউচিং পেইসজেক-কে উদ্দেশ্য করে ফেসবুকে অপমানজনক মন্তব্য প্রকাশ নিয়ে আদালতে দায়েরকৃত মামলার রায়ে বৃহস্পতিবার এই রায় দেয় উচ্চ আদালত।
প্রতিবেদন দাখিলের পর কাল বিলম্ব না করেই প্ল্যাটফর্মগুলিকে অবৈধ কনটেন্টের অনুরূপ কনটেন্টও খুঁজে বের করে অপসারণ করার নির্দেশ দেয়া হয়।
এক বিশেষজ্ঞ বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে এটি একটি উল্লেখযোগ্য রায় ।
তবে ফেসবুক বলছে, এই রায় মতপ্রকাশের স্বাধীনতাকে সঙ্কটাপূর্ণ করবে।
ইউরোপিয় ইউনিয়নের আইন অনুযায়ী, ব্যবহারকারীর বেআইনি পোস্টের বিষয়ে সম্পর্কে অবহিত না হওয়া পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষ দায়ী নয়। আর এই পয়েন্ট অনুযায়ী, তাদেরকে অবশ্যই দ্রুত পোস্টটি মুছে দিতে হবে।
কিন্তু কোন প্ল্যাটফর্মকে সব পোস্টের উপর নজরদারি করা যাবে না বা সক্রিয়ভাবে অবৈধ কার্যকলাপ চালাতে পারে না ইইউ-এর এমন নির্দেশ আদালতের নির্দেশে তা উল্টে যাওয়ার আগে স্পষ্ট ছিলো না। তাই অস্ট্রিয়ার সুপ্রিম কোর্ট ইউরোপের সর্বোচ্চ আদালতকে এই বিষয়টি স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে ।